You have reached your daily news limit

Please log in to continue


পাহাড়ে শান্তি ফেরাতে চাই রাজনৈতিক সমাধান

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অপহরণকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। গোলাগুলি ও হত্যার ঘটনায় পাহাড়ি জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাজেকে নতুন করে সৃষ্ট উত্তেজনা সেই আতঙ্কেরই সর্বশেষ প্রকাশ।

সবুজ পাহাড়, মেঘের ভেলা আর আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্যময় রূপ নিয়ে গঠিত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান)। আপাতদৃষ্টিতে একে অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি মনে হলেও, এর ভেতরে প্রতিনিয়ত জ্বলছে এক অশান্ত ক্ষোভের আগুন।

সরেজমিন প্রতিবেদনে স্থানীয়দের যে বর্ণনা উঠে এসেছে, তা অস্বস্তিকর। আয়ের একটি অংশ টোকেনের মাধ্যমে চাঁদা হিসেবে দিতে হয়। জীবনের নিরাপত্তার জন্য একাধিক গ্রুপকে অর্থ দেওয়ার নজিরও আছে। গোয়েন্দা তথ্যমতে, তিন জেলা থেকে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা আদায় হয়। এই অর্থে কেনা অস্ত্র শেষ পর্যন্ত তাক করা হচ্ছে সেই সাধারণ মানুষের দিকেই, যাঁরা চাঁদা দিচ্ছেন। এর চেয়ে বড় বিড়ম্বনা আর কী হতে পারে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন