You have reached your daily news limit

Please log in to continue


ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে ভোররাতে ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগে উঠেছে। এতে স্টেশনটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ভোররাত ৩টার দিকে অফিস রুমের দরজায় দুটি ও মালামাল রাখার বাক্সে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে মানুষজন থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন