রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোররাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী বলেন, টহল পুলিশকে কয়েকজন শিক্ষার্থী জানান কুতুবখালী এলাকার মাদ্রাসার পেছনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
‘ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের ক্ষত দেখা গেছে,’ বলেন হাসান।