You have reached your daily news limit

Please log in to continue


দিনের বেলা অতিরিক্ত ঘুম কি বড় রোগের লক্ষণ, যা বলছেন গবেষকেরা

দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া কিংবা টেলিভিশন দেখতে দেখতে চোখ লেগে আসা—এমনটা অনেকেরই হয়। বিশেষ করে বয়স্কদের মধ্যে দিনের বেলা ঘুমানোর প্রবণতা বেশি। এতে সাধারণত চিন্তার কিছু নেই। কিন্তু রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও যদি সকালে নাশতার টেবিলে বসে চোখ খোলা রাখা কঠিন হয়, তাহলে সতর্ক হওয়া দরকার।

নতুন এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুমানোর প্রবণতা শরীরের ভেতরে থাকা কোনো রোগের লক্ষণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকেরা এ গবেষণা করেছেন। তাদের গবেষণায় বয়স্কদের দিনের ঘুমের ধরন ও মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে বলে হার্ভার্ড গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন