You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ জটের তৃতীয় দিনে আরও ১১৫০০ ফ্লাইট বিঘ্নিত

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধের জেরে সৃষ্ট উড়োজাহাজ জট রোববার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। এ দিন দেশটিতে আরও অন্তত ১১৫০০টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করার পর দেশটিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত ছিল। এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা ও জট তৈরি হয়েছে তা তিন দিনেও স্বাভাবিক হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন