পশ্চিম এশিয়ায় মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিয়েছে আরেক রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
ওই কর্মকর্তা বলেছেন, রুজভেল্ট ইতোমধ্যে পশ্চিম এশিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় কার্যক্রম চালিয়ে যাওয়া আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জের ধরে পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র।
ওই অঞ্চলে এতদিন অবস্থান করছিল রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’।
‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ বহরে যোগ দেওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর মোট সংখ্যা দাঁড়াল তিনটিতে।