You have reached your daily news limit

Please log in to continue


আন্তালিয়ার টেবিলে বাংলাদেশের পানি

তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ভূমধ্যসাগরের তীরের এই শহরে বিশ্বের নেতারা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, তখন বাংলাদেশের জন্য আরেকটি তারিখ ক্রমেই এগিয়ে আসছে। ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। হাতে সময় এক মাসের কম। একদিকে বৈশ্বিক উষ্ণায়ন, অন্যদিকে অভিন্ন নদীর পানির হিসাব। বাংলাদেশের কাছে এ দুটি সংকট আলাদা নয়। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়ছে, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার প্রশ্নটিও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সর্বশেষ এমিশনস গ্যাপ রিপোর্ট ‘দ্য পয়েন্ট অব রিটার্ন’-এ বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য কার্যত হাতছাড়া হয়েছে। সবচেয়ে আশাবাদী পরিস্থিতিতেও শতকের মাঝামাঝি তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৮ ডিগ্রি বাড়তে পারে। বর্তমান নীতি অব্যাহত থাকলে শতকের শেষে তা ২ দশমিক ৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে। এমনকি দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করলেও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা ২ দশমিক ৬ ডিগ্রি। পরিস্থিতি সামাল দিতে ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৬৯ শতাংশ নিঃসরণ কমাতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পদক্ষেপ এখনো অনেক পিছিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন