You have reached your daily news limit

Please log in to continue


পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল।

আজ সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান।

নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

অনিবার্যকারণবশত এই সভা স্থগিত করা হয়েছে বলে শ্রম মন্ত্রণালয়ও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন