হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫২

দিনের শুরুটা ছিল হতাশার। চতুর্থ উইকেট ভালো জুটি পেলেও রাবাদার জোড়া আঘাতে ফের একবার ব্যাটফুটে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটিতে দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারীরাই। সেঞ্চুরির পর দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে হৃদয় ফিরলেও ৯২ রানে অপরাজিত রয়েছে লিটন কুমার দাস।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে বাংলাদেশ।


জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফেরেন রবিন।


এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে শান্ত

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও