You have reached your daily news limit

Please log in to continue


এআই দিয়ে নকল করে দ. কোরিয়ার জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়ল যেভাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা পরীক্ষায় নকল করে প্রথম স্থান অর্জনের কথা স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তার স্বীকারোক্তির পর আজ রোববার এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

গত এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত ওই পরীক্ষার দুই পর্বেই প্রথম হয়েছিলেন তিনি। প্রথম পর্বে ৪০০ নম্বরের মধ্যে তিনি পান ৩৯৭ দশমিক ৫ নম্বর। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তার বিরুদ্ধে স্মার্ট চশমা ব্যবহার করে নকল করার অভিযোগ ওঠে। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে আইনজীবীর মাধ্যমে নকলের কথা স্বীকার করেন তিনি।

সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছে, রোববার সকালে ওই পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে নকলের বিষয়ে লিখিত স্বীকারোক্তি পেয়েছে তারা। এরপর তদন্তের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নিজের কাজের জন্য ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করেছেন ওই পরীক্ষার্থী।

নকলের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘আমি একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতাম। এরপর স্মার্টফোনে উত্তর দেখে নিতাম।’

তিনি জানান, আগের চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার পর আর্থিক সংকটে পড়েছিলেন। তার ভাষ্য, ‘আমি অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। ভালো চাকরি ছেড়ে দেওয়ার পর মা-বাবাকে হতাশ করছি, এটা দেখতে আমার ভালো লাগত না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন