You have reached your daily news limit

Please log in to continue


কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি দশটি দেশের ১৪টি সিনেমার সঙ্গে মূল প্রতিযোগিতায় লড়বে।

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই উৎসবের, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

গত ২৮ মে কোরবানীর ইড ঘীড়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বনলতা সেন’।

কেরালা উৎসবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, "ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মত আমার বনলতা সেনও হয়ত কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি।

“কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মত আসরে পুরস্কৃত সিনেমা এবং কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন