You have reached your daily news limit

Please log in to continue


ফাইনালে নেই বাংলাদেশ, মাত্র ২০০ টাকায় মিলছে সাফের টিকিট

ঘরের মাঠের টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে দর্শকখরার শঙ্কা। এই পরিস্থিতি সামাল দিতে এবং গ্যালারিতে দর্শক টানতে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বড় অঙ্কে কমিয়ে এনেছে কর্তৃপক্ষ। আগামী ১৭ নভেম্বরের ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন খরচ করতে হবে মাত্র ২০০ টাকা।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ রোববার ঢুঁ মারলেই দেখা যাচ্ছে এই অবিশ্বাস্য মূল্যহ্রাসের চিত্র। টুর্নামেন্টের শুরুতে ফাইনালের গ্যালারি টিকিট এক হাজার টাকা ধরা হলেও বাংলাদেশ শেষ চারে ওঠার পর তা ৮০০ টাকায় নামানো হয়েছিল। কিন্তু গতকাল শনিবার পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারে স্বাগতিকদের বিদায়ের পর সেই দাম একধাক্কায় চার ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছে।

অথচ ২৪ ঘণ্টা আগেও জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠার পর সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রমাণ মিলেছিল গতকালের গ্যালারিতে। প্রায় ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

এর আগে ১ হাজার টাকায় এক টিকিটে দুই খেলা দেখিয়েছে সাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন