You have reached your daily news limit

Please log in to continue


২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন

আট বছর পর আবারও সেই পুরোনো দুঃস্বপ্ন ফিরে এল বাংলাদেশের ফুটবলে। আর আরও একবার গোলরক্ষকের ভুলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন হাতছাড়া হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

শনিবার জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মেহেদী হাসান শ্রাবণের শেষ মুহূর্তের এক ভুলে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে নিষ্ঠুরভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে আরও এক সুযোগ হারানোর যন্ত্রণায় পুড়তে হলো স্বাগতিকদের।

এই দৃশ্য ২০১৮ সালের সেই ভয়াবহ স্মৃতিকেই নতুন করে ফিরিয়ে আনল। সেবারও ঘরের মাঠে আঞ্চলিক এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছিল ঠিক এমনই হৃদয়বিদারক এক পরিস্থিতিতে।

তৎকালীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কেবল ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু ম্যাচজুড়ে ছন্নছাড়া ফুটবলের মাঝে প্রথমার্ধে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের এক ভুলে সব তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন