৭ লাখ টাকার ফ্ল্যাট ২০০ টাকায় কিনলেন চীনা তরুণ!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:১১
আলিশান ভবনে দুই বেডরুমের ফ্ল্যাট। আয়তন ৬৮ বর্গমিটার। স্বাভাবিকভাবে বিলাসবহুল এই ফ্ল্যাটের দাম প্রায় সাড়ে সাত লাখ টাকা। কিন্তু কপালজোরে এক তরুণ সেটি কিনে নিয়েছেন মাত্র ২০০ টাকায়। সম্প্রতি চীনে ‘ডাবল ইলেভেন’ (১১ নভেম্বর) শপিং উৎসব উপলক্ষে আয়োজিত অনলাইন নিলামে অবিশ্বাস্য এই দামে ফ্ল্যাটটি কিনেছেন তিনি।
ফ্ল্যাটটির অবস্থান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি আলিশান ভবনের সপ্তম তলায়। আলিবাবা অকশনে বিক্রির জন্য তোলা হয়েছিল ফ্ল্যাটটি।
চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম তাওবাওয়ের পরিচালনাকারী প্রতিষ্ঠান আলিবাবা এই নিলামের আয়োজন করে। নিলাম শুরু হয়েছিল মাত্র এক ইউয়ান দিয়ে। প্রতি ধাপে দাম বাড়ানোর সুযোগ ছিল ০ দশমিক ০১ ইউয়ান করে। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান।
- ট্যাগ:
- জটিল
- নিলামে জয়ী