You have reached your daily news limit

Please log in to continue


ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

তবে ফ্রিজে রাখা মাছ মানেই স্বাদ নষ্ট হয়ে যাওয়া নয়। মাছ সংরক্ষণ এবং বরফ ছাড়ানোর পদ্ধতি ঠিক থাকলে তার স্বাদ ও গুণমান অনেকটাই বজায় রাখা সম্ভব। এমনকি মাছের আঁশটে গন্ধ কমাতেও রয়েছে কয়েকটি ঘরোয়া কৌশল। জেনে নিন, ফ্রোজেন মাছ রান্নার আগে কীভাবে প্রস্তুত করলে স্বাদ ও গন্ধ নিয়ে আর চিন্তা করতে হবে না।

মাছের বরফ ছাড়ানোর পদ্ধতি ঠিক করুন

ফ্রোজেন মাছ রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে বরফ ছাড়ানো। অনেকেই তাড়াহুড়ো করে মাছ রান্নাঘরের স্ল্যাব বা বাইরে রেখে দেন। এটি মোটেও নিরাপদ পদ্ধতি নয়। দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় মাছ পড়ে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এর পরিবর্তে রান্নার আগের রাতে ডিপ ফ্রিজ থেকে মাছ বের করে ঢাকনাযুক্ত পাত্রে রেখে সাধারণ ফ্রিজে রাখুন। এতে মাছ ধীরে ধীরে বরফমুক্ত হবে এবং তার গঠনও তুলনামূলক ভালো থাকবে। দ্রুত বরফ ছাড়াতে হলে মাছটি ভালোভাবে বন্ধ করা প্যাকেটে রেখে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে পারেন। এ ক্ষেত্রে পানি প্রতি ৩০ মিনিটে বদলাতে হবে এবং বরফ ছাড়ানোর পরপরই রান্না করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন