আমাদের সবার সাহেদ

ঢাকা পোষ্ট আহসান হাবীব প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৪

১৯৭১ সালে সারা দেশ যখন দাউ দাউ করে জ্বলছিল তখন ছোট্ট একটা ভক্সওয়াগন গাড়িও জ্বলছিল। সেই গাড়িটা ছিল সাহেদদের মানে গায়ক শেখ সাহেদ আলীদের পারিবারিক গাড়ি।


চূড়ান্ত মুহূর্তে দেশের প্রথম একটি যান্ত্রিক আত্মাহুতি। হ্যাঁ, এই গাড়ির গল্প দিয়েই সাহেদের সঙ্গে আমার আলাপের শুরু, নাক চাপা এই গাড়িটা তার খুব প্রিয় ছিল।


তারপর বহুদিন গেছে আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠেছি, আমরা এখানে সেখানে প্রচুর আড্ডা মেরেছি। এমন না যে আমরা শিল্প-সাহিত্য নিয়ে গুরু গম্ভীর আলোচনা করেছি বসে বসে। আমাদের আলোচনায় ঠাট্টা তামাশাই যেন বেশি ছিল।


আমি খেয়াল করলাম এক সময় সাহেদ চামড়ার একটা গলফ ক্যাপ পরে ঘুরতে শুরু করেছে। গলফ ক্যাপটা আবার উল্টো করে পরা। আমি মজা করে ঘোষণা দিলাম আমাদের সাহেদের ‘গলফ যুগ’ শুরু হয়েছে।


তারপর কিছুদিন পর দেখি মাথায় একটা রঙিন পট্টির মতো কিছু বেঁধে ঘুরছে। আমি এবার ঠাট্টা করে ঘোষণা দিলাম এবার শুরু হয়েছে গায়ক সাহেদের ‘পট্টি যুগ’।


সব শেষে গলায় গামছা নিয়ে ঘুরতে শুরু করল সাহেদ। আমি এবার মৃদু হেসে বললাম, সাহেদের ‘গামছা যুগ’ শুরু হয়েছে।


এবার আমি প্রশ্ন করলাম, আপনার হঠাৎ এই গামছা প্রীতির কারণ কী? তিনি বললেন, কেন আপনার উন্মাদে ছাপা হওয়া রোমেন রায়হানের ‘যার যেখানে থাকার কথা সে সেখানে নেই’ ছড়াটার কথা মনে নেই?


আমি আশ্চর্য হলাম এই ছড়ার কথা তার মনে আছে, এটা অনেক আগে ছাপা হওয়া ছড়া। খুব সুন্দর একটা ছড়া। রোমেন রায়হানের বেস্ট একটা ছড়া বলা যায়। আমি বললাম, বাহ, আপনার এই ছড়ার কথা মনে আছে?


তিনি বললেন, থাকবে না কেন? আছে। আমি ওই লোকগুলোকে এই গামছা দিয়ে টেনে নামাতে চাই। আমরা দুজনেই উচ্চস্বরে হাসলাম, তার এই পরিকল্পনা শুনে।


তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে সাহেদ যাই পরতো গলফ ক্যাপ, পট্টি বা গামছা সবটাতেই তাকে মানাত। তিনি ছিলেন আসলে একজন আপাদমস্তক বোহেমিয়ান টাইপ গায়ক। তার কোনো গানের অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি হয়তো, তাতে কি সুযোগ পেলেই ‘রোকযানা’ গানের জন্য তাকে চেপে ধরতাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও