রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আপনার উদ্বেগহীন মনোভাব পিতা-মাতার চিন্তার কারণ হবে। তাই নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আশ্বস্ত করার প্রয়োজন। একটি কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে। সপ্তাহের মাঝদিকে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজ, মিশুক স্বভাব, চারপাশের মানুষদের আনন্দ ও খুশি এনে দেবে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতায় ভালো ধারণা দেবে। সপ্তাহের শেষদিকে অবাস্তব পরিকল্পনার কারণে অর্থের অভাব দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভালো সময়। মনের উচ্ছাস কাঙ্ক্ষিত বল এনে দেবে ও প্রত্যয়ী করে তুলবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে কাজের গতি উন্নত করতে ধ্যান করতে পারেন। ভ্রমণে বের হলে জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। সপ্তাহের মাঝদিকে ঊর্ধ্বতন কারও কাছে সবদিক দিয়ে ঠিক হওয়ার পরেই কর্মক্ষেত্রে ফাইল হস্তান্তর করুন। সাঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এ সময় ভালো ফল দেবে। সপ্তাহের শেষদিকে নিজের পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন। খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। এ সময় কেবল জরুরি জিনিসই কিনুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বিবাহিতরা ঝগড়া করতে পারেন, কারণ সঙ্গীকে কোনও কিছু জানাতে ভুলে গেছেন। এটাই আপনার বুঝতে পারার সময়, রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। সপ্তাহের মাঝদিকে কিছুটা সময় ধ্যান করার দরকার। সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সাক্ষাৎ করাবে। সপ্তাহের শেষদিকে যেভাবে নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন, তা হয়ত কিছু সহকর্মী পছন্দ করবে না। অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন। কোনও আধ্যাত্মিক নেতৃত্ব পথ প্রদর্শন করবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে শারীরিক অন্তরঙ্গতা এ সময় সঙ্গীর সঙ্গে সেরা সময়ে পৌঁছাবে। চাপমুক্ত থাকার চেষ্টা করুন। তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন। সঙ্গী পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে। সপ্তাহের মাঝদিকে কারও সঙ্গে বিবাদের কারণে নেতিবাচক চিন্তা বাড়বে। মেজাজ খিটখিটে থাকবে, কোনও কাজ ক্ষতি হতে পারে। সাবধানে গাড়ি চালান বা যাত্রা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে ঊর্ধ্বতন ও সহকর্মীদের প্রশংসা পেতে পারেন, যা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বিশ্রাম নিতে অসুবিধা হবে। ওজনের ওপর নজর রাখুন ও বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর প্রেমে একে অপরের সূবর্ণ সময় হবে। নিজের চেষ্টায় ব্যবসায়ের দিক থেকে নির্দেশিত সমস্যাগুলো মোকাবিলার পর সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন। সপ্তাহের শেষদিকে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বা ভুল ধারণা তৈরি হতে পারে, যা সহজে এড়ানো যায়। সফর করা তাৎক্ষণিক ফলাফল না দিলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তি তৈরি করবে। ভ্রমণ বিনোদন ও সামাজিকতা এ সসয় কর্মসূচীতে থাকবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গীর রোমান্টিক দিকের চরমমাত্রা প্রদর্শিত হবে। চোখ কখনও মিথ্যা বলে না, সঙ্গীর চোখের দিকে তাকান, বিশেষ কিছু দেখতে পাবেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। সপ্তাহের মাঝদিকে যদি কোনও বিতর্কে জড়িযে পড়েন তাহলে রুক্ষ আচরণ করা থেকে বিরত থাকুন। বাজে কথায় সময় নষ্ট করার চাইতে চুপ করে থাকা ভালো। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর সঙ্গে ভালো বোঝাপড়া ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনবে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সহযোগিতা করবে। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। বন্ধুরা সহায়ক হবে ও খুশি রাখবে। সপ্তাহের মাঝদিকে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। চারপাশ গোলাপি মনে হবে। মনের কথা বলতে ভয় পাবেন না। ভালো খাবার রোমান্টিক মুহূর্ত- সব কিছুর পূর্ভাভাস রয়েছে। সপ্তাহের শেষদিকে মানসিক আশঙ্কা বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা এটা দূর করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিতরা জীবনের চমকপ্রদ ঘটনাগুলো উপরিভাগে আসতে দেখবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ব্যস্ত সময়ের পরেও সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। মনোবল উজ্জীবিত করবে আর লক্ষ্য পূরণে সাহয্য করবে। নিজের শক্তিশালী যোগাযোগ দক্ষতা একটি বড় সম্পদ, সেটা কাজে লাগান। সপ্তাহের মাঝদিকে জমি ও আর্থিক লেনদেনর জন্য ভালো সময়। অনুষ্ঠানে অংশগ্রহণ নতুন বন্ধু বানাবে। তবে বন্ধু নির্বাচনে সতর্ক হন। ভালো বন্ধুরা এক সম্পদের মতো, যাদের সব সময় বাঁচিয়ে রাখতে চাইবেন। সপ্তাহের শেষদিকে রোমান্টিক প্রভাবগুলো এখন প্রবল থাকবে। ভালোবাসার মানুষ থেকে চমৎকার বিস্ময় পেতে পারেন। কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে। কোনও মতবিরোধ অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে, সেগুলো সমাধান করার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ অর্জন করবেন। জল্পনা থেকে বিরত থাকুন, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। তবে সাবধনতার সঙ্গে এই পর্বটি অতিক্রম করার পর আয় ও অবস্থানের উন্নতি হবে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়া, যা ভেবেছিলেন তার থেকেও বেশি ভালো হবে। কাছের আত্মীয়রা আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক ও যত্নশীল হবে। সপ্তাহের শেষদিকে কোনও দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। ভালো বন্ধুদের সঙ্গে সুখপ্রদ স্মৃতি কাটান। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করবে। উপলব্ধি করতে পারবেন, সঙ্গী কতটা ভালোবাসে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে জীবনধারার উন্নতির সুযোগগুলো দরজায় কড়া নাড়বে। উদ্দীপনা বাড়িয়ে তুলতে মনে এক উজ্জ্বল সুন্দর ও গৌরবজনক ছবি প্রবেশ করান। সপ্তাহের মাঝদিকে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা ও বিদেশি সংযোগগুলো অর্থ ও ব্যবসায় সমর্থন আনবে। পরিচিতদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস তৈরি হবে। সপ্তাহের শেষদিকে পুরানো পরিজন ও সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করার পক্ষে সময়টি ভালো। এমন মানুষদের সঙ্গে হাত মেলান, যারা সৃষ্টিশীল ও অনুরূপ ধারণা পোষণ করেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। পরিবারের সঙ্গে কেনাকাটায় প্রয়োজনের চেয়ে বেশি খরচ করতে পারেন। লগ্নী ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীতা বজায় রাখতে চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে অসাধারণ মেধা দিয়ে অক্ষমতাকে জয় করতে পারবেন। শুধু মাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। সপ্তাহের শেষদিকে সহজে মুলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। একজন আত্মীয় বিস্ময় প্রদান করতে পারেন। তবে সেটি নিজস্ব পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে অন্যদের সাহায্য করার ক্ষমতা, সম্মান বয়ে আনতে পারে। আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় ও অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। সপ্তাহের মাঝদিকে আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করবে। অপ্রত্যাশিত রসিদগুলো আর্থিক বোঝা বাড়িযে তুলবে। সতর্ক থাকুন যাতে কেউ ভাবমূর্তি কলঙ্কিত করতে না পারে। সপ্তাহের শেষদিকে লক্ষ্য পূরণে দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হতে দেখবেন। এমন পরিবর্তন করুন যা নিজের উপস্থিতিকে উন্নত করে ও সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন।