You have reached your daily news limit

Please log in to continue


দাঁত হারালে কমবে স্মৃতিশক্তি, কী বলছে গবেষণা?

প্রবাদ আছে, ‘দাঁত থাকতে তার মর্ম বোঝা যায় না’। দাঁত ব্যথা বা কোনও সমস্যা না হলে বেশির ভাগ মানুষই যান না চিকিৎসকের কাছে। সাম্প্রতিক গবেষণা বলছে, দাঁতের সংখ্যা কমলে স্মৃতিনাশের ঝুঁকি বাড়বে। মুখে কয়টি দাঁত রয়েছে, তার ওপর নির্ভর করবে মস্তিষ্ক কতটা সচল।

দাঁত-মাড়ি, মুখের ভেতরের স্বাস্থ্যের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র নিবিড়। আমেরিকান মেডিক্যাল ডিরেক্টর’স অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত জার্নালে দাবি করা হয়েছে, দাঁতের রোগে যারা ভুগছেন, যাদের দাঁত পড়ে যাচ্ছে অনবরত, তাদের ভবিষ্যতে স্মৃতিনাশ বা ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি প্রবল।

২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬০ বছর বা তার বেশি বয়সের প্রায় ৪৮ হাজার মানুষের ওপর একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা যায়, যাদের দাঁত কম তাদের মধ্যে অন্তত ৯ হাজার জন স্মৃতিনাশের অসুখে আক্রান্ত হয়েছেন। জাপানের তোহোকু ইউনিভার্সিটিও এই গবেষণার সঙ্গে যুক্ত। যাদের দাঁতের সংখ্যা ১০-১৯টি তাদের স্মৃতিনাশের ঝুঁকি ১৪ শতাংশ বেশি, যাদের ১-৯টি দাঁত তাঁদের ঝুঁকি ২৭ শতাংশের বেশি আর যাদের একটিও দাঁত অবশিষ্ট নেই, তাদের স্মৃতিনাশ যে কোনও সময়েই হতে পারে।

আসলে মুখগহ্বর, লালাগ্রন্থি সরাসরি মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে সংযুক্ত। খাবার চিবোনোর সময়ে দাঁত, মাড়ি এবং চোয়ালের পেশি থেকে সঙ্কেত ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের স্মৃতি-কেন্দ্র হিপ্পোক্যাম্পাসে গিয়ে পৌঁছোয়। এই অংশটিই স্মৃতিশক্তি, ভাবনা-আবেগ, নতুন কিছু শেখা, সৃজনশীলতা— সবই নিয়ন্ত্রণ করে। দাঁত কমে গেলে স্নায়বিক উদ্দীপনা মারাত্মক ভাবে কমে যায়। ফলে হিপ্পোক্যাম্পাস ও সংলগ্ন এলাকার কোষগুলি নিষ্ক্রিয় হতে থাকে যা স্মৃতিনাশের অন্যতম বড় কারণ। আবার গবেষকেরা বলছেন, দাঁত না থাকলে বা চিবোনোর ক্ষমতা কমে গেলে মস্তিষ্কে প্রয়োজনীয় রক্তের প্রবাহ ও অক্সিজেন সরবরাহ হ্রাস পায়, যা মস্তিষ্কের কোষগুলোকে নিষ্ক্রিয় করে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন