সঞ্চয়পত্রে যেভাবে বেশি মুনাফা পাবেন
জমানো টাকা কোথায় রাখলে বেশি লাভ হবে, সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়, ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর), নাকি শেয়ারবাজারে? এমন প্রশ্ন অনেকেরই। বিনিয়োগের ক্ষেত্রে শুধু মুনাফার হার দেখলেই চলে না, অর্থের নিরাপত্তা, ঝুঁকি, মেয়াদ এবং প্রয়োজনে টাকা তোলার সুযোগও বিবেচনায় নিতে হয়।
দেশে প্রচলিত বিনিয়োগমাধ্যমগুলোর মধ্যে তুলনামূলক নিরাপদ ও নির্দিষ্ট মুনাফার সুযোগ রয়েছে সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ও ব্যাংকের এফডিআরে। তবে মাধ্যমভেদে মুনাফার হার ও বিনিয়োগের শর্তে রয়েছে পার্থক্য।
সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা ১১.৯৮ শতাংশ
ঝুঁকি কম নিয়ে নির্দিষ্ট হারে মুনাফা পেতে সঞ্চয়পত্র জনপ্রিয় বিনিয়োগমাধ্যম। ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার ১১ দশমিক ৭৭ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এমন কয়েক ধরনের কর্মসূচি রয়েছে। তবে প্রতিটি সঞ্চয়পত্রের জন্য আলাদা যোগ্যতা ও বিনিয়োগসীমা আছে। মুনাফার ওপর প্রযোজ্য করও বিবেচনায় নিতে হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মুনাফা
- সঞ্চয়পত্র