You have reached your daily news limit

Please log in to continue


শৈশবেই ডায়াবেটিস, বাড়ছে আজীবন চিকিৎসার বোঝা

সানজিদা আফরিনের বয়স মাত্র ১০ বছর। এ বয়সে তার দুরন্ত শৈশব কাটানোর কথা সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর আনন্দে। কিন্তু চার বছর বয়সে ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই বদলে গেছে তার জীবন। নিয়মিত ইনসুলিন নেওয়া, রক্তে শর্করা পরীক্ষা এবং অসুস্থতার সঙ্গে লড়াই করেই কাটছে তার দিন। শৈশবের স্বাভাবিক আনন্দের বদলে চিকিৎসা আর নিয়মের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে তার জীবন।

গত ৫ নভেম্বর প্রচণ্ড জ্বর হওয়ার পরদিন শক সিনড্রোমে আক্রান্ত হয় সানজিদা। মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় আসেন মা মুসলিমা খাতুন। সানজিদার বাবা বিমানবাহিনীর প্রয়াত সদস্য। এ কারণে প্রথমে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ৮ নভেম্বর শারীরিক অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

গত বৃহস্পতিবার বারডেম জেনারেল হাসপাতালে কথা হয় সানজিদার মা মুসলিমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, চার বছর বয়সে সানজিদার টাইপ-১ ডায়াবেটিস শনাক্ত হয়। তখন থেকেই তাকে ইনসুলিন দিতে হচ্ছে। এর মধ্যে মেয়ের বাবা মারা যাওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। সামান্য পেনশনের টাকা দিয়ে চার ছেলে-মেয়ের সংসার চালানোর পর মেয়ের চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। ইনসুলিন বিনামূল্যে পেলেও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন