You have reached your daily news limit

Please log in to continue


প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনার

আর্জেন্টিনা ১-২ উরুগুয়ে

লা বোমবোনেরা স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৫৮ হাজারের কিছু বেশি। গ্যালারির তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। এই ম্যাচের জন্য বিশেষ আসনের টিকিটের দাম কমানো হয়েছিল ৪০ শতাংশ। তবু গ্যালারির প্রায় অর্ধেক ফাঁকা। অন্য চোখে সেটা লিওনেল মেসির অবসর নেওয়ার ধাক্কা!

মেসি-পরবর্তী সময়ের এই আর্জেন্টিনাও ধাক্কা খেয়েছে প্রথম পথচলায়। বুয়েনস এইরেসের এ মাঠে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছে ২-১ গোলে। মেসি গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে। টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার পর এটা আর্জেন্টিনার প্রথম হারও। প্রীতি ম্যাচে তাঁদের সর্বশেষ হার ২০১৯ সালের ২২ মার্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন