বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪

ম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করছেন তারকারা। এতে নব্বইয়ের দশকে চলচ্চিত্রশিল্পে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ও নিয়ন্ত্রণের সেই পুরোনো দিনগুলোর স্মৃতি ফিরে আসছে।


একসময় কয়েকটি অপরাধী চক্রের প্রভাব ছিল হাজারও কোটি ডলারের এই চলচ্চিত্র ব্যবসায়। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে কয়েক দশক আগে তাদের তৎপরতা অনেকটাই দুর্বল হয়ে পড়ে।


সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে পুলিশ লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে। দণ্ডিত এই ভারতীয় গ্যাংস্টারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগ করেছেন, কারাগারে থেকেও তিনি আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করছেন।


অভিনেতা ও নিরাপত্তা সংস্থা পরিচালনাকারী রনিত রায় বলেন, তারকারা এখন দুই পাশে দেহরক্ষী নিয়ে চলাফেরা করছেন। তিনি জানান, নিরাপত্তাসেবা নেওয়ার চাহিদা অনেক বেড়েছে। আগে যেখানে মূলত প্রধান অভিনেতাদের জন্য নিরাপত্তার অনুরোধ আসত, এখন তাদের পরিবারের সদস্য ও সন্তানদের জন্যও নিরাপত্তা চাওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও