সিম বদলানোর সময় ফোন চালু রাখবেন নাকি বন্ধ করবেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২২:১৫

মোবাইল ফোনে সিম কার্ড পরিবর্তন করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন ফোনটি কি আগে বন্ধ করে নিতে হবে, নাকি চালু রেখেই সিম খোলা ও লাগানো যাবে? পুরোনো দিনের ফোনে সিম বদলানোর আগে সুইচ অফ করাই ছিল পরিচিত নিয়ম। কিন্তু এখনকার স্মার্টফোনে প্রযুক্তির উন্নতির ফলে পরিস্থিতি কিছুটা বদলেছে।


অনেক ফোনে চালু অবস্থাতেও সিম পরিবর্তন করা যায়। এই সুবিধাকে বলা হয় ‘হট সোয়াপ’। তবে সুবিধা থাকলেও সব পরিস্থিতিতে ফোন চালু রেখে সিম বদলানো সমান নিরাপদ নয়। বিশেষ করে যারা একই ট্রেতে সিমের পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করেন, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।


সিম বদলানোর আগে ফোন বন্ধ করবেন কেন?


সিম কার্ডের মাধ্যমে ফোন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। সিম পরিবর্তনের পর ফোনকে নতুন সিমের তথ্য শনাক্ত করে নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে হয়। ফোন বন্ধ করে সিম পরিবর্তন করলে চালু হওয়ার সময় ডিভাইসটি নতুন করে সিম ও নেটওয়ার্ক শনাক্ত করার সুযোগ পায়।


আধুনিক স্মার্টফোনের অনেক মডেলেই হট সোয়াপ সুবিধা রয়েছে। অর্থাৎ ফোন চালু রেখেও সিম ট্রে বের করে সিম পরিবর্তন করা যায়। এ ক্ষেত্রে ফোন নিজেই নতুন সিম শনাক্ত করতে পারে। তবে সব ফোনে একই ধরনের সুবিধা বা নির্দেশনা নেই। তাই নিজের ফোনের ব্যবহারবিধি বা নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা দেখে নেওয়া ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও