কেউ মানসিক চাপে অস্থির, কেউ শান্ত থাকেন কীভাবে?

ডেইলি স্টার প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২১:২৬

অফিসে যাওয়ার পথে জানা গেল, আজকের গুরুত্বপূর্ণ মিটিংটি হঠাৎ এগিয়ে আনা হয়েছে। কারও মাথায় তখন হাত! কেউ আবার দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে কাজে নেমে পড়েন। একই খবর, একই পরিস্থিতি; অথচ দুজনের প্রতিক্রিয়া একেবারেই আলাদা। কিন্তু কেন এমন হয়?


মানসিক চাপ বা স্ট্রেস সামলানোর ক্ষমতা সবার এক রকম নয়। এর পেছনে জিনগত বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব ও জীবনের নানা অভিজ্ঞতার ভূমিকা থাকে। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। মানুষের অন্ত্রে থাকা অণুজীবের সঙ্গেও মানসিক চাপের প্রতিক্রিয়ার সম্পর্ক থাকতে পারে।


গবেষণায় দেখা গেছে, যাদের অন্ত্রে বিভিন্ন ধরনের অণুজীবের উপস্থিতি বেশি, স্বল্পমেয়াদি মানসিক চাপে তাদের শরীর তুলনামূলক বেশি প্রতিক্রিয়া দেখায়। শুনে মনে হতে পারে, তাহলে কি তাদের স্ট্রেস বা চাপ বেশি? না, তা নয়। বরং গবেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া শরীরের কোনো চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির লক্ষণ হতে পারে।


নিউরোবায়োলজি অব স্ট্রেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাটি। গবেষকদের মতে, অন্ত্রের স্বাস্থ্য ও মস্তিষ্কের মধ্যে যোগাযোগ আছে, এতে অন্ত্র আমাদের মানসিক চাপ সামলানোর ক্ষমতায় প্রভাব ফেলে।


চাপ পড়লে শরীরের ভেতরে কী ঘটে


হঠাৎ বিপদ, পরীক্ষার ফল, চাকরির সাক্ষাৎকার কিংবা শেষ মুহূর্তে জমা দিতে হবে এমন কোনো কাজ—এসব পরিস্থিতিতে বুক ধড়ফড় করা, হাত-পা ঘেমে যাওয়া বা পেটের মধ্যে অস্বস্তি হওয়া খুব পরিচিত অভিজ্ঞতা। এগুলো আসলে মানসিক চাপের সময় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া।


কোনো পরিস্থিতিকে বিপজ্জনক বা কঠিন মনে হলে মস্তিষ্কের অ্যামিগডালা নামের একটি অংশ সক্রিয় হয়ে ওঠে। এটি আমাদের আবেগ ও ভয় বুঝতে সাহায্য করে। এরপর মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরকে দরকারি নির্দেশনা পাঠায়।
ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, পেশি সক্রিয় হয়ে ওঠে। কারও কারও হজমের সমস্যাও দেখা দেয়।


ইয়েল স্ট্রেস সেন্টারের পরিচালক রাজিতা সিনহার মতে, এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো শরীরকে সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত করা। অর্থাৎ শরীর তখন একরকম সতর্কবার্তা পায়, সাবধান, কিছু একটা ঘটতে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও