কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৬

মাস খানেক আগে প্রস্তাব ফেরত দিলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন পেয়েছে চীন।


একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বৃহস্পতিবার কমিটির সভার পরে অর্থ মন্ত্রণালয় বলছে, মহেশখালীতে সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) যে দর দিয়েছে, তাতে সায় মিলেছে কমিটির।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি বলছে, সুপারিশকৃত দরদাতা সিএনইই। সরকারকে এরজন্য ব্যয় করতে হবে ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা, অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।


অক্টোবরে একই ব্যয়ে এলএনজি টার্মিনাল করার প্রস্তাব ফেরত পাঠানোর পর ব্যয় কাটছাঁটের আলোচনা ছিল। কিন্তু ব্যয় অপরিবর্তিত রেখেই অনুমোদনের তথ্য মিলেছে নথিতে।


তবে তাতে দৈনিক ফি, টার্মিনালের ক্ষমতা বা চালুর সময়ের কথা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও