আবারও ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, ইসরায়েলি সেনাপ্রধানের বাধা

www.ajkerpatrika.com ইসরায়েল প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:১০

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর সেই পরিকল্পনায় আবারও বাধা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি কয়েকটি নিরাপত্তাবিষয়ক বৈঠকে নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেন তিনি। গত মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর পরিকল্পিত পদক্ষেপকে বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন না জামির। তাঁর মতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে হোয়াইট হাউসের ক্রমহ্রাসমান আগ্রহের কারণে এখন এ ধরনের পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের নেতিবাচক রায়ও ওয়াশিংটনের যুদ্ধের আগ্রহ কমার অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগেও নেতানিয়াহু ও জামিরের মধ্যে একই ধরনের বিরোধের খবর প্রকাশিত হয়েছিল। চ্যানেল ১২ বলছে, সেই বিরোধ আবারও সামনে এসেছে। তবে সাম্প্রতিক বৈঠকগুলোতে নেতানিয়াহু ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও