ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ২২:৪৪

ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সম্প্রচারমাধ্যমগুলোতে কিছুদিন ধরে একের পর এক সাইবার হামলা ও নানা রকম হুমকি আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি এসেছে।


ইমেইলে এই হুমকি পাঠানো হয়। ফলে ইতালি সরকার তাৎক্ষণিকভাবে দেশজুড়ে স্কুলগুলো থেকে সব ছাত্র-ছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে স্কুল খালি করে দেয়।


ওদিকে, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্র জানিয়েছে যে, তাদের অনেক স্কুলেও বিদেশ থেকে একই ধরনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। তবে পুলিশ তদন্ত করে দেখেছে যে, এসব হুমকি আসলে ভুয়া ছিল, তাই সেখানে কোনও স্কুল বন্ধ করা হয়নি এবং ক্লাস স্বাভাবিকভাবেই চলেছে।


ইতালিতে বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই দ্রুত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়, যার ফলে অনেক অভিভাবক তাদের হাতের কাজ ফেলে রেখে সন্তানদের নিয়ে আসার জন্য স্কুলে ছুটে যান।


তবে দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা ঘটনাটিকে বাস্তব কোনো বিপদের চেয়ে বরং একটি ‘সাইবার হামলা’ হওয়ার সম্ভাবনাই বেশি বলে অভিহিত করেছেন।


বুধবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী রোম, নেপলস, ভিচেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তেসহ বিভিন্ন শহরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খালি করে ফেলা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও