শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ফুটবল দল। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলীর অবিশ্বাস্য গোলের পর জয় সূচক শেষ গোলটি করেন রাকিব। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪-০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ।
প্রথমার্ধের বিরতি থেকে ফিরে ৫৩মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ফারহান। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শমিত সোমের পর গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক হামজা চৌধুরী।
খেলার ৮ মিনিটে গোল করেন দলকে এগিয়ে নেন শমিত। আর ৪৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। তাদের কল্যাণে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে।