৯ বছর পর সিনেমার গানে কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৯

দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা।  


মূলত, এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির নাম ‘রাজকুমারী’। গানটির কথাগুলো লিখেছেন গীতিকার কবির বকুল। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।


সামাজিক মাধ্যমে স্টুডিও থেকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিগুলোতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা- দুজনকেই রেকর্ডিংয়ে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও