অস্থিতিশীলতা কীভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে

ঢাকা পোষ্ট ড. সুলতান মাহমুদ রানা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪৬

একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা কখনোই কারও কাছে কাম্য নয়। এ ধরনের পরিস্থিতিতে শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল কিংবা বিরোধী পক্ষের সমস্যা হয় না। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে রাষ্ট্রের সাধারণ মানুষের ওপর।


বিশেষ করে নিম্নআয়ের মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, পরিবহনকর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠী অস্থিতিশীলতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের জীবন প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল।


একদিন কাজ বন্ধ থাকলে একদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। অথচ রাজনৈতিক সংঘাতের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এই মানুষগুলোর অংশগ্রহণ ও প্রভাব সবচেয়ে কম।


বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব, জাতিগত সংঘাত, ধর্মীয় বিভাজন, অর্থনৈতিক সংকট এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও যুদ্ধ, কোথাও গৃহযুদ্ধ, কোথাও রাজনৈতিক সহিংসতা, আবার কোথাও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আস্থার সংকট দেখা যাচ্ছে।


এসব পরিস্থিতি আমাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করে। এক্ষেত্রে অন্যতম প্রধান প্রশ্ন হলো—রাষ্ট্রের রাজনৈতিক মতপার্থক্য কি সংঘাতের মাধ্যমে সমাধান করতে হবে, নাকি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, আলোচনা ও সমঝোতার মাধ্যমে স্থিতিশীলতার পথ তৈরি করা সম্ভব?


রাষ্ট্র পরিচালনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক। বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত, বিরোধী দল, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও শক্তিশালী করে। এমনকি মতপার্থক্য এবং ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যখন মতপার্থক্যকে শত্রুতায় রূপান্তর করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হয় এবং সংলাপের পরিবর্তে সংঘাতকে প্রাধান্য দেওয়া হয়, তখন অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ে। শেষ পর্যন্ত এর মাশুল দিতে হয় সাধারণ মানুষকে।


বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনৈতিক ও অন্যান্য সংঘাতের ধরন ভিন্ন হলেও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রায় একই। সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী (SAF) ও আধাসামরিক বাহিনী Rapid Support Forces (RSF)-এর মধ্যে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


২০২৬ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৮৭ লাখ মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত ছিল এবং আরও প্রায় ৪৬ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছিল। ঘরবাড়ি, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষমতার দ্বন্দ্বের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ পরিবারগুলো।


মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক সংঘাত, সশস্ত্র প্রতিরোধ এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘের ২০২৬ সালের জুলাইয়ের মানবিক পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ১৬ মিলিয়নের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল এবং প্রায় ৩৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।


সংঘাতের কারণে অনেক এলাকায় মানুষের চলাচল, চিকিৎসাসেবা, শিক্ষা ও খাদ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক সমাধানের অনুপস্থিতি কীভাবে একটি দেশের স্বাভাবিক জীবনযাত্রাকে দীর্ঘদিনের অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে, মিয়ানমার তার একটি উদাহরণ।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দুই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ, খাদ্যবাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও পড়েছে। যুদ্ধের কারণে আবাসন, বিদ্যুৎ, যোগাযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তাহীনতা, বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যুদ্ধক্ষেত্র থেকে দূরে বসবাসকারী মানুষও জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে এর পরোক্ষ প্রভাব অনুভব করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও