ধর্মীয় ঐতিহ্য, লোকবিশ্বাস ও উৎসবের আলোয় ম্যানচেস্টার

জাগো নিউজ ২৪ ফারুক যোশী প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪২

এক অদ্ভুত বিস্ময় নিয়ে দেখছিলাম ম্যানচেস্টার শহরের ব্যস্ততা। মনে হচ্ছিল, শহরটি যেন হঠাৎ করেই তার চেনা রূপ বদলে ফেলেছে। নানা রঙের পোশাক, বিচিত্র মুখোশ, ভূতুড়ে সাজসজ্জা আর আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো নগরী। হাজার হাজার তরুণ-তরুণী, শিশু-কিশোর ও নানা বয়সের মানুষের পদচারণায় মুখর শহরের কেন্দ্রস্থল। কারও মুখে কঙ্কালের মুখোশ, কেউ ডাইনি, কেউ ভ্যাম্পায়ার, আবার কেউবা নানা কাল্পনিক ও ভৌতিক চরিত্রের সাজে। উৎসবের আনন্দে যেন মেতে উঠেছে গোটা ম্যানচেস্টার।


পশ্চিমা সমাজে পোশাক-পরিচ্ছদে ব্যক্তিস্বাধীনতা এমনিতেই বেশ লক্ষণীয়। তবে ৩১ অক্টোবরের সন্ধ্যায় যে বৈচিত্র্য চোখে পড়ল, তা ছিল অন্য রকম। এর আগেও ম্যানচেস্টারে হ্যালোইন উৎসব দেখেছি। কিন্তু এবারের মতো এত ব্যাপক আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে তেমন চোখে পড়েনি।


হ্যালোইন: ভয়, বিশ্বাস ও আনন্দের উৎসব


অক্টোবরের শেষ দিন। ব্রিটেনের শহর, নগর ও জনপদ যেন এক অদ্ভুত সাজে সেজে ওঠে। বাড়ির দরজায় কুমড়ার মুখোশ, জানালায় ভূতুড়ে আলোকসজ্জা, আর রাস্তায় ভূত, ডাইনি, ভ্যাম্পায়ার কিংবা নানা কাল্পনিক চরিত্রের পোশাকে শিশু-কিশোরদের আনাগোনা। উৎসবটির নাম হ্যালোইন (Halloween)। প্রতি বছর ৩১ অক্টোবর পালিত এই আয়োজন এখন ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বের অন্যতম পরিচিত সাংস্কৃতিক উৎসব।


কিন্তু হ্যালোইন কি শুধুই আনন্দ, সাজসজ্জা আর শিশুদের চকোলেট সংগ্রহের উৎসব? এর পেছনে রয়েছে মৃত্যু, আত্মা, অশরীরী সত্তা এবং পরজগৎকে ঘিরে মানুষের প্রাচীন কিছু বিশ্বাস ও কল্পনার ইতিহাস। 


হ্যালোইনের ঐতিহাসিক শিকড় প্রায় দুই হাজার বছর আগের প্রাচীন কেল্টিক জনগোষ্ঠীর সামহেইন (Samhain) উৎসবের সঙ্গে সম্পর্কিত। বর্তমান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ব্রিটেনের কিছু অঞ্চলে বসবাসকারী কেল্টিক জনগোষ্ঠী গ্রীষ্মের অবসান, ফসল কাটার মৌসুমের সমাপ্তি এবং শীতের আগমনকে কেন্দ্র করে এই উৎসব পালন করত।


তাদের বিশ্বাস ছিল, ৩১ অক্টোবরের রাতে জীবিত ও মৃতের জগতের মধ্যবর্তী সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। মৃত মানুষের আত্মা ও অতিপ্রাকৃত সত্তারা পৃথিবীতে ফিরে আসতে পারে। অশুভ আত্মার প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে তারা আগুন জ্বালাত, বিশেষ পোশাক ও মুখোশ পরত এবং নানা আচার পালন করত।


পরবর্তীকালে খ্রিষ্টীয় ঐতিহ্যের সঙ্গেও এই উৎসবের সংযোগ ঘটে। ১ নভেম্বর All Saints’ Day এবং ২ নভেম্বর All Souls’ Day পালনের মধ্য দিয়ে সাধু ও মৃত ব্যক্তিদের স্মরণ করার ধর্মীয় ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়। All Hallows’ Eve থেকেই ক্রমে Halloween নামটির প্রচলন। সময়ের সঙ্গে প্রাচীন লোকবিশ্বাস ও খ্রিষ্টীয় ঐতিহ্যের মিশেলে উৎসবটি নতুন রূপ পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও