নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৪:০২

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।


বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান।


তিনি বলেন, এ ছাড়া অপর আসামি ‘সাগর হুজুরের’ ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে আদালত খালাস দিয়েছেন।


মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।


১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।


৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও