উখিয়ায় গ্যাসের আগুন: মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স

ডেইলি স্টার উখিয়া প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২১:৫৪

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ বসানোর সময় উঠতে থাকা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের চাপ এখনো কমেনি।


পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাপেক্স ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি দল এখন গ্যাসপ্রবাহ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছেন। তারা বলছেন, গ্যাসপ্রবাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা জানতে আরও অনুসন্ধান করা হবে।


নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘প্রথম দিন গ্যাসের প্রবাহ যেমন ছিল, এখনো তেমনই আছে। এটি মাটির অগভীরে থাকা ছোট কোনো পকেট থেকে আসছে কি না, তা দেখার জন্য আমরা ১৫ দিন পর্যবেক্ষণ করেছি। কিন্তু গ্যাসের প্রবাহ কমেনি।’


বিশেষজ্ঞরা প্রথমে ভেবেছিলেন অগভীর কোনো ছোট পকেট থেকে গ্যাস এলে ধীরে ধীরে এর প্রবাহ কমে আসবে। কিন্তু তা না হওয়ায় এখন তারা গ্যাস নিয়ন্ত্রণে আনার জন্য কারিগরি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও