বাবা হারালেন সোহম চক্রবর্তী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:২৪

ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী মারা গেছেন। বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোহমের পরিবারে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। 


চলতি বছরের দুর্গাপূজার সময় থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দশমীর দিন পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার চিকিৎসার জন্য বাসায় নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মতো ব্যবস্থা করা হয়েছিল।


তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। শরীরের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও