কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেবো: হামজা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:১৮

ঘরের মাঠে বড় কোনো টুর্নামেন্টে খেলার অনুভূতিই আলাদা। তার ওপর গ্যালারিভর্তি দর্শকের উন্মাদনা, সমর্থকদের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসা এবং দলকে ঘিরে প্রত্যাশা- সব মিলিয়ে অন্য রকম এক আবহ। বাংলাদেশের জার্সিতে খেলা হামজা দেওয়ান চৌধুরীও উপভোগ করছেন সেই অভিজ্ঞতা।


দূর-দূরান্ত থেকে সমর্থকরা মাঠে এসে দলকে উৎসাহিত করছেন। তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চান মাঠের পারফরম্যান্স দিয়ে। শুধু ভালো খেলা নয়, সমর্থকদের মুখে হাসি ফোটাতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের শিরোপা জেতাই তার লক্ষ্য।


এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ বুধবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হবে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। এ সময় হামজা চৌধুরী কথা বলেছেন মিডিয়ার সাথে।


দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক হামজা, ‘বাংলাদেশ মাঠে নিয়মিত গোলের সুযোগ তৈরি করতে পারছে। এটি দলের জন্য ভালো দিক। তবে সুযোগ তৈরি করলেই হবে না, সেগুলোকে গোলে পরিণত করতে হবে। আক্রমণের শেষ মুহূর্তে আরও নিখুঁত হতে হবে খেলোয়াড়দের। তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করাই এখন দলের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও