পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

যুগান্তর প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৯:০৬

পলাতক অপরাধীরা আইনের শাসন এড়িয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা কীসের ভিত্তিতে এনআইডি ও পাসপোর্ট পাওয়ার দাবি করছে? আইনের শাসন এড়িয়ে কোনো পলাতক অপরাধীর এসব সুবিধা পাওয়ার সুযোগ নেই।


সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ এখন শত শত শহীদের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন। 


আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এসব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও