সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরলেন আলোচিত শরীফ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৯:০৫

সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছেন তিনি। জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাঁকে পুনর্বহালের আদেশ বহাল রয়েছে।


চলতি বছর ১ নভেম্বর তাঁর আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিলেন।


চাকরিতে ফেরার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই কর্মকর্তা। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় এসেছিলেন তিনি।

দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৪ সালের ১২ অক্টোবর দুদকে যোগদান করেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালান। তাঁর অনুসন্ধানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসে। চাকরির মেয়াদে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও