বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ ও সংরক্ষণ— পুরো প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি, আর প্রশ্ন ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব প্রেসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।
অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এসব তথ্য জানান।
সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, লাখ লাখ শিক্ষিত, বেকার ও স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখিতে কমিশন কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে?