‘রাজনৈতিক হয়রানির’ হত্যা মামলাও প্রত্যাহার করা হবে, সংসদে আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা রাজনৈতিক কারণে করা হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহারের কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানান।
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা সরকার প্রত্যাহার করেছে বলেও তথ্য দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেছেন, আরও যেসব মামলা রয়েছে, সেগুলো যাচাই করে ‘রাজনৈতিক হয়রানি’ জন্য করার প্রমাণ মিললে প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছেলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে এখনো মামলা আছে, শুধুমাত্র রেপ কেস বাদে অন্য যেকোনো ধরনের মামলা—হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারে হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব।”
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে রাজনৈতিক মামলা প্রত্যাহারের তথ্য তুলে ধরেন তিনি।