মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮

পুরান ঢাকার চকবাজার পার হয়ে সামান্য এগোলেই মৌলভীবাজার। মসলার বাজার হিসেবে এর সুনাম সারা দেশে। বাজারের গলিতে ঢোকার আগেই নাকে ভেসে আসে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও জিরার ঝাঁজাল ঘ্রাণ। জিনিসপত্র ওঠানামার শব্দ, কুলিদের হাঁকডাক আর ক্রেতা–বিক্রেতার কলরব এখানকার প্রতিদিনের দৃশ্য। কেবল ঢাকা শহরই নয়, পুরো বাংলাদেশের রান্নাঘরকে সুবাসিত রাখার মূল কলকাঠিটি যেন নাড়েন এই মৌলভীবাজারের ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় আর ব্যস্ত এই মসলার বাজারের উদ্দেশে পা রাখি ১ নভেম্বর রোববার।


বুড়িগঙ্গার তীরে যেভাবে বাজারের গোড়াপত্তন


মৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনো। ব্রিটিশ আমল থেকেই বুড়িগঙ্গার ঘাট ঘেঁষে এই বাজারের বিকাশ ঘটে। একসময় দূর–দূরান্ত থেকে বড় বড় বজরা ও পণ্যবাহী নৌকা এসে ভিড়ত কাছের ঘাটে। মসলার জাহাজ আসত সুদূর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কিংবা ভারতের কেরালা থেকে। নদীপথের সেই সহজ যাতায়াতই মৌলভীবাজারকে বানিয়ে তোলে মসলার রাজত্ব।


কীভাবে গোড়াপত্তন হয় এই মসলার বাজারের?


ইতিহাসবিদ মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী’ বইয়ে উল্লেখ করেন, উনিশ শতকের প্রথম দিককার ঢাকার সুপরিচিত ব্যক্তি ছিলেন জমিদার মৌলভী আবদুল আলী। বাড়ির পাশে পানিয়াটি লেনের মুকিম কাটারায় বসিয়েছিলেন একটি বাজার। তাঁরই নামানুসারে কালক্রমে এই বাজার ও এলাকা পরিচিতি পায় ‘মৌলভীবাজার’ নামে।
বাজারটির ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলাম ৪০ বছরের মসলা ব্যবসায়ী এম এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি মো. আবুল কাশেমের কাছে। তিনি বলছিলেন, ‘ব্রিটিশ আমলে গোড়াপত্তন হয় ঢাকার মৌলভীবাজারের। শুরুতে এটি সাধারণ বাজার আকারে যাত্রা শুরু করলেও বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য রমরমা রূপ নেয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বিভিন্ন গরমমসলাও এই বাজারে এসে জমা হতে শুরু করে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের বৃহত্তম মসলার পাইকারি বাজার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও