শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ২৩:১৭

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।


আজ সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন। আরেকটি হতে পারে, তিনি যেহেতু নেতা-কর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাঁদের শান্ত করার জন্য এমন কাজ করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও