খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্ন, খাদ্যবহির্ভূত খাতে ৪১ মাসের সর্বোচ্চ
www.tbsnews.net
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ২০:২৮
অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও—এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
আজ সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা বেশি রয়েছে। ওই মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
শীতকালীন আগাম সবজি বাজারে আসার কারণে চলতি বছরের অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট কমেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মূল্যস্ফীতি