৬ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল করবো: সংসদে প্রধানমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ২০:২৭

ছয়টি শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের চিকিৎসায় ছয়টি হাসপাতাল করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আপনি জানলে খুশি হবেন আপনার মাধ্যমে সমগ্র সংসদ এবং দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই যে, এরই মধ্যে শ্রমিক-শ্রমজীবী মানুষের সু-চিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটা ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।


তিনি বলেন, বাংলাদেশের মোটামুটি যে শিল্প অঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম। ইনিশিয়ালি আমরা এই ছয়টি জায়গায় ১০০ বেডের করে একটি করে হাসপাতাল তৈরি করবো যা শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসার সুবিধা প্রদান করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও