গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১৯

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা।


আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় বোর্ডের চেয়ারম্যানের কাছে এই প্রস্তাব দেওয়া হয়।


মূল্যস্ফীতি, জীবনযাত্রা ও বাড়িভাড়া বৃদ্ধির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেন তারা।


চার বছর ধরে মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা হারানো শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। এর মধ্যেই মজুরি বোর্ডের কাছে ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হলো। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষে এটি নির্ধারণ করা হয়েছিল।


মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা করতে বোর্ডের দ্বিতীয় সভা হয়েছে। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে।


তিনি জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব দিতে ৭ কর্মদিবস সময় চেয়েছেন। শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে কারখানা পরিদর্শনে সমস্যার কথা জানান তারা। পরে আলোচনার ভিত্তিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আগামী সভায় প্রস্তাব না দিলে মালিকপক্ষকে ছাড়াই বোর্ড কাজ এগিয়ে নেবে বলে সতর্ক করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও