হৃদরোগের ঝুঁকি কমাতে প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন
হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং বিভিন্ন শারীরিক সমস্যার নিয়ন্ত্রণ জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব। এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার ও পানীয় বেছে নেয়া জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত তাজা ফলমূল ও শাকসবজি রাখতে হবে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে।
অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
আঁশসমৃদ্ধ এবং স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট ও কোলেস্টেরল কম রয়েছে এমন খাবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
খাবারে লবণ বা সোডিয়ামের পরিমাণ কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।