মরতে বসা পদ্মা কি পানি পাবে

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯

ফরহাদ সাহেবের চেহারা অবিকল বিখ্যাত এক অভিনেতার মতো। তাঁকে ওই অভিনেতা মনে করে বাড়ির সবাই বাড়তি খাতিরযত্ন করছে।


গৃহপরিচারক মতি মিয়া বেশি সম্মান করছে। বেশি আদরযত্ন করছে। সে তাঁকে বারবার ‘স্যার, স্যার’ করছে।


পরে ফরহাদ সাহেবের আসল পরিচয় জানা গেল। মতি মিয়া যখন জানল, এই লোক আসলে সেই বিখ্যাত অভিনেতা না, তখন সে একধাক্কায় ‘স্যার’ থেকে ‘ভাই’তে নেমে এল।


দুই কাপ চা বানিয়ে এনে এক কাপ নিজে নিয়ে আরেক কাপ ফরহাদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, ‘আপনের সাথে গপসপ করতে আসলাম। তা, বলেন ফরহাদ ভাই, দ্যাশের রাজনীতির কী হালচাল? আমরা কি পানি পাব?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও