শীতের কাঁপন শুরু হয়েছে পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১০

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল ও রাতের ঠান্ডা এবং দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।


আজ সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন গতকাল রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।


জেলার বিভিন্ন এলাকায় ভোর ও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশারও। সন্ধ্যার পর অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে পুরোনো লেপ-কম্বল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও