হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে ওই তিন ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজকে প্রায় লক্ষ্যবস্তু করে আইআরজিসি।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কেবল ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।
এর জবাবে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ এবং বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা এই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
রোববার ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আজ ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।’’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আগুন
- তেলের ট্যাঙ্কার