ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ২১:২৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।


এর আগে, গত ২৫ অক্টোবর এক দিনে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সেটি এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ভর্তির রেকর্ড।


আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম আট দিনেই ৪২ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও