ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ২১:২২
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই এই টানা ছুটির আনন্দ উপভোগ করা যাবে।
ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চার দিনের ছুটির সুযোগ মিলবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। পরেরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারেন, তবে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সরকারি ছুটি
- সরকারি চাকরিজীবী